আমাদের হোস্টিং প্ল্যাটফর্মে রয়েছে বিল্ট-ইন Node-Free Server-Side Tracking প্রযুক্তি। ভারী Node.js প্রসেস বা জটিল ক্লাউড কনফিগারেশন ছাড়াই সরাসরি আমাদের অপ্টিমাইজড Nginx সার্ভার কোরের মাধ্যমে Google Analytics এবং Facebook Conversions API-তে ট্র্যাকিং ডেটা পাঠানো যায়।
কেন এই ফিচারটি ব্যবহার করবেন?
-
১০০% ফার্স্ট-পার্টি ডেটা: ট্র্যাকিং নিজস্ব ডোমেইন দিয়ে প্রক্সি হওয়ায় Safari ITP ও ব্রাউজার কুকি রেস্ট্রিকশন বাইপাস হয়।
-
অ্যাড-ব্লকার প্রতিরোধ: ডেটা থার্ড-পার্টি ডোমেইনে না গিয়ে সাইটের ইন্টারনাল পাথে পৌঁছায়, ফলে অ্যাড-ব্লকার ট্র্যাকিং বন্ধ করতে পারে না।
-
জিরো সার্ভার লোড: ব্যাকগ্রাউন্ডে কোনো Node.js বা অতিরিক্ত ডকার কনটেইনার চলে না, তাই সাইটের স্পিড থাকে সর্বোচ্চ।
১. Google Tag Manager (GTM) Server-Side ট্র্যাকিং সেটআপ
ধাপ ১: প্লাগইন ইনস্টলেশন
-
WordPress ড্যাশবোর্ডে লগইন করুন।
-
Plugins > Add New-এ যান।
-
GTM4WP (Google Tag Manager for WordPress) অথবা Stape প্লাগইনটি ইনস্টল ও অ্যাক্টিভেট করুন।
ধাপ ২: কন্টেইনার ও প্রক্সি পাথ কনফিগারেশন
-
Settings > Google Tag Manager-এ প্রবেশ করুন।
-
Google Tag Manager ID বক্সে আপনার Web GTM কন্টেইনার আইডি বসান (যেমন:
GTM-XXXXXXX)। -
Advanced বা Server-side tracking ট্যাবে যান।
-
Server Container URL / Transport URL বক্সে আপনার ডোমেইনের সাথে
/metrics/যুক্ত করে লিখুন:Plaintexthttps://yourdomain.com/metrics/(নোট:
yourdomain.com-এর স্থলে আপনার ওয়েবসাইটের মূল ডোমেইন বসান) -
Save Changes বাটনে ক্লিক করুন।
২. Facebook Conversions API (CAPI) ট্র্যাকিং সেটআপ
Facebook CAPI সেটআপ করার জন্য নিচের যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন:
পদ্ধতি A: Server GTM এর মাধ্যমে (প্রফেশনাল ও নির্ভুল)
আপনি যদি ইতিমধ্যে উপরে বর্ণিত GTM মেথডটি সেট করে থাকেন:
-
আপনার Server GTM কন্টেইনারে প্রবেশ করুন।
-
Tags > New-এ গিয়ে Facebook Conversions API ট্যাগ সিলেক্ট করুন।
-
Meta Events Manager থেকে সংগৃহীত Pixel ID এবং API Access Token বসান।
-
Trigger হিসেবে All Events অথবা GA4 Client Events সিলেক্ট করে কন্টেইনারটি Submit / Publish করে দিন।
পদ্ধতি B: PixelYourSite প্লাগইন দিয়ে (১-ক্লিক সেটআপ)
GTM ছাড়া সরাসরি প্লাগইন দিয়ে ট্র্যাকিং করতে:
-
WordPress ড্যাশবোর্ড থেকে PixelYourSite প্লাগইনটি ইনস্টল ও অ্যাক্টিভেট করুন।
-
প্লাগইনের Meta Pixel (formerly Facebook Pixel) ট্যাবে যান।
-
আপনার Pixel ID বসান এবং Enable Conversions API অপশনটি চালু করুন।
-
Meta Events Manager থেকে পাওয়া Access Token পেস্ট করে নিচে Save Settings দিন।
টেস্ট ও ভেরিফিকেশন
-
Google Analytics-এর জন্য Realtime Overview চেক করুন।
-
Facebook-এর জন্য Meta Events Manager > Test Events ট্যাবে গিয়ে সার্ভার ইভেন্ট রিসিভ হচ্ছে কি না তা পরীক্ষা করুন।
